ঢাকা, ২৫ জুলাই শনিবার, ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩
good-food
১৭২৭

বিয়ের রাতে পুতুলের ‘সময়ের কাছে মিনতি’ ভাইরাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ২৬ মার্চ ২০১৯  

বিয়ের রাতে নিজের গাওয়া গান ইউটিউবে আপলোড করে আলোড়ন সৃষ্টি করেছেন ক্লোজআপ ওয়ান শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানটির শিরোনাম দিয়েছেন ‘সময়ের কাছে মিনতি’। এতে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুরও নিজেই করেছেন তিনি।

কানাডা প্রবাসী ইসলাম নুরুলের সঙ্গে সবে গাঁটছড়া বেঁধেছেন পুতুল। গেল ১৫ মার্চ পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়। আর ২০ মার্চ রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে বিয়ে হয়।

বিয়ের রাত ১২টা ১০ মিনিট ৩৯ সেকেন্ডে গানটি প্রকাশ হয় পুতুলের ইউটিউব চ্যানেলে। সেটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়েছে।

পুতুল বলেন, বিয়েতে গানটি নিজেই নিজেকে উপহার দিয়েছি। গানে গানে সময়ের কথা বলার চেষ্টা করেছি। আশা করি, এটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান-২০০৬ প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীত ভুবনে পা রাখেন পুতুল। বিভিন্ন মিশ্র অ্যালবামে গাওয়ার পাশাপাশি ৫টি একক গান প্রকাশ করেন এ তরুণ শিল্পী।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর